বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা

সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চলমান উন্নয়ন প্রকল্প ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করতে ১২ নম্বর ওয়ার্ডের সরাইপাড়া পাহাড়তলী এলাকার ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন চসিকের কর্মকর্তারা।

বুধবার (৩০ এপ্রিল) হাজী আশরাফ আলী কলকা সিএনজি সংলগ্ন এলাকায় চসিকের প্রকৌশলী তাসমিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তারা সড়কের বর্তমান অবস্থা, জলাবদ্ধতার কারণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এলাকাবাসীর ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং জলাবদ্ধতার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চসিক সূত্রে জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা নিয়মিত পরিদর্শন ও তদারকি করা হচ্ছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com