চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ৯ নম্বর ওয়ার্ডের এন আর স্টিল মোড় এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কেমিক্যাল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩০ এপ্রিল) হঠাৎ করে ফ্যাক্টরির ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ সদস্যরা স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে নিরলসভাবে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।স্থানীয়রা জানান, ফ্যাক্টরিতে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply