শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে শহীদুল্লাহ হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দেওয়া তালা ভাঙেন তারা।

আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫ মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।

সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এরপর শিক্ষার্থীদের মাঝে হল খোলার দাবি জোরালো হয়ে উঠেছে। তবে, কেউ কেউ মনে করছেন বিসিএস পরীক্ষার পড়াশোনার জন্য হল ও লাইব্রেরি ব্যবহার করেন শিক্ষার্থীরা। বন্ধ থাকায় তা ব্যাহত হচ্ছে। এদিকে বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করছে পিএসসি। আবার পড়াশোনার পাশাপাশি টিউশনি ও পার্টটাইম চাকরি করেও পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অনেক শিক্ষার্থী। হল বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com