মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

হাতিরঝিলে দুপক্ষের গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ

হাতিরঝিলে দুপক্ষের গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।

এদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তার বাবা একজন রিকশাচালক। উলন এলাকায় তাদের বাসা। গোলাগুলির সময় জিলানী বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com