শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
সরকারি সাত কলেজের পরীক্ষা চলবে

সরকারি সাত কলেজের পরীক্ষা চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষাগুলো চলমান থাকবে। তবে এ সময় হল বন্ধ থাকবে। আজ বুধবার দুপুরে এ বিষয়ে চলা এক জরুরি বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আজ বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় পরীক্ষাগ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা আজ বুধবার আবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com