শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
৭ দিনের মধ্যে স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত : রাবি উপাচার্য

৭ দিনের মধ্যে স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত : রাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা গ্রহণের বিষয়ে একটা সিদ্ধান্ত আগামী সাত দিনের মধ্যে আসবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। আজ রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে এমন আশ্বাস দেন উপাচার্য। এর আগে দুপুর একটার দিকে উপাচার্য বাসভবনের সামনে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা।

অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘শিক্ষামন্ত্রণালয় থেকে পরীক্ষা বন্ধের নির্দেশনা না দিলে আমরা পরীক্ষা নিয়ে নিতাম। সরকারের একটা সিদ্ধান্ত যখন আসে তখন সেটা সকলকে মানতে হয়। প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর ভ্যাক্সিনেশন নিশ্চিত করে ক্যাম্পাস খোলার কথা ভাবছে সরকার।’

তিনি বলেন, ‘প্রথমে জীবনকে গুরুত্ব দিতে হবে। তারপর তোমাদের পড়াশোনা ও চাকরি। সুতরাং দিন সাতেক অপেক্ষা করো। এর মধ্যেই একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরীক্ষা শুরু হলে তো যার যার হলেই থাকতে পারবে। তখন কোনো সমস্যা হবে না। করোনাকালীন সময়ের হলের ভাড়া মওকুফ করে দেওয়ার ব্যাপারেও আমরা ভাবছি।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আটকে যাওয়া বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ গত ২ জানুয়ারি থেকে নেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভিন্ন বিভাগে পরীক্ষা নেওয়া শুরু হয়। হঠাৎ করে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব চলমান পরীক্ষা স্থগিতের নির্দেশনা জারি করে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com