শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
হল খুলতে বিশ্ববিদ্যালয়গুলো পাবে ৫০ কোটি টাকা

হল খুলতে বিশ্ববিদ্যালয়গুলো পাবে ৫০ কোটি টাকা

করোনা মহামারির কারণে এক বছর ধরে বন্ধ রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। এরমধ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে ও হল খুলে দিতে আন্দোলনে নামে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সরকার ১৭ মে হল এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলতে নির্দেশনা জারি করে।

এদিকে, হল খোলার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দ দেওয়া এ টাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কার কাজ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন। এছাড়া, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে।

তবে এ টাকা পর্যাপ্ত নয় বলে মনে করেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তার মতে, রক্ষণাবেক্ষণের পেছনেই এ অর্থ ব্যয় হয়ে যাবে।

জানা যায়, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হলগুলো অর্থ পাবে। অর্থপ্রাপ্তির দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com