বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সীতাকুণ্ডে আগুনে পুড়লো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান

সীতাকুণ্ডে আগুনে পুড়লো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়লো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিনটি দোকান। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎই পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে মহাসড়কের পাশে হওয়ায় আগুন ও ধোঁয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com