• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান

জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গোয়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র জানিয়েছে, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা হন।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। দক্ষ অভিনয়, সংলাপ বলার দক্ষতা এবং জটিল ও প্রচলিত ধারার বাইরে থাকা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পারিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি।

২০০৭ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান নানা পাটেকর। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি।‘হাউসফুল ৫’ সিনেমাতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর।

২০১০ সালে মুক্তি পাওয়া রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য পঞ্চমবার মনোনয়ন পেয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category