বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম

লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম

নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।’ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। তিনি বলেন, ‘৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি।

রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com