শংকর দাস পবন , ঝালকাঠি : ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। শনিবার ( ১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষ্যে কোরান খানি,আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( ওঈঞ) শাকিলা রহমান প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র – বিদ্যালয়ের সহ- সভাপতি ও মরহুমের ছোটভাই আলহাজ্ব আব্দুল হালিম গাজী, বিদ্যালয়ের মাননীয় অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা সহ আর ও অনেকে।বক্তারা মরহুম গাজী আজিজ ফেরদৌসের রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য,শিক্ষার্থী,অভিভাবক ও গুণি -জ্ঞানী সহ আমন্ত্রিত সম্মানিত অতিথি বৃন্দ।
Leave a Reply