বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব উদযাপন

ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব উদযাপন

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠিতে শিবকল্পতরু মহাযোগী লোকনাথ ব্রহ্মচারি বাবার পাদুকা উৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শীতলাখোলা লোকনাথ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শীতলা খোলা ও লোকনাথ সেবা সংঘ-এর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকালে মঙ্গলধ্বনি ও ঠাকুর জাগরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র চরণ স্নান, বাল্যভোগ, পূজা-অর্চনা এবং ভক্তদের অংশগ্রহণে অঞ্জলি প্রদান।

দিনব্যাপী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় এবং ভোগারতির মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্ধ্যায় ভোলা থেকে আগত শিশু পাঠকের কণ্ঠে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তবৃন্দ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দুধর্মাবলম্বী ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশ। সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুব্রত সাহা জানান, প্রতি বছর ১২ ফাল্গুন এই পাদুকা উৎসবের আয়োজন করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com