বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাদিলাহ্ নাজলি

অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাদিলাহ্ নাজলি

ফাদিলাহ্ নাজলি, পিতা: প্রকেীশলী মো: নাসির উদ্দিন খান, মাতা: ফারহানা আক্তার, গ্রাম ও ডাকঘর: নিলতী, উপজেলা: কাউখালী, জেলা: পিরোজপুর, ঢাকা বোর্ডের অধীন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । সে ৫ম শ্রেনিতেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মুন্সিগঞ্জ জেলায় ৩য় স্থান অধিকার করেছিল ।

তার পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস (পূর্ত) ক্যাডারে নির্বাহী প্রকৌশলী হিসেবে এবং তার মাতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারি থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত । তার চাচা প্রকৌশলী মো: জাকির হোসেন খাঁন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কর্মরত । ভবিষ্যতে সে আর্মি কোরের ডাক্তার হয়ে পিরোজপুর তথা দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় । সে সকলের দোয়া প্রার্থী ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com