মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজাকে এমপি হিসেবে চায় জনগণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক সখীপুরে যুব সমাজের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ তেজগাঁও প্রেসক্লাবের ২০২৫–২৭ কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক ইলিয়াস সদস্য সচিব আতিক ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  ১৩ডিসেম্বর শনিবার রূপগঞ্জের দাউদপুরের গ্রামেরবাড়ি পার্কে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, শিক্ষানুরাগী মহিউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, কাঞ্চন পৌর বিএনপি সাবেক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ মান্নান সানি, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মতিন ভুঁইয়া,

আবু মোহাম্মদ মাছুম, সুলতান মাহমুদ, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন উপস্থিত ছিলেন। পরে র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com