সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগেরহাট–১ আসন; বাজিমাতের পথে ইঞ্জিনিয়ার মাসুদ রানা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে শ্রমিক-কর্মচারীরা। ফলে বন্দরের অভ্যন্তরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন কার্যক্রম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি।এদিকে আন্দোলন বানচালে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে শ্রমিক নেতারা।

একই দাবিতে এর আগেও ৬ দিনের কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। তবে নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শুক্রবার ও শনিবার কাজ করলেও আজ থেকে নতুন কর্মসূচি শুরু করেছেন। এদিকে টানা কর্মসূচির কারণে বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট। খালাস কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

শ্রমিকদের দাবগুলো হলো, বন্দরের নিউমুরিং টার্মিনাল বা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার ঘোষণা দেওয়া, সংকট সৃষ্টির প্রধান কারণ বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com