সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগেরহাট–১ আসন; বাজিমাতের পথে ইঞ্জিনিয়ার মাসুদ রানা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা

গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার: গাজীপুর-৩ আসন, শ্রীপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে প্রতিটি প্রার্থীর নির্বাচনী প্রচারণার তোড়জোড় চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী, নেতাকর্মী ও দলীয় সমর্থকদের নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।

ভোটারদের মন জয় করতে সংসদীয় আসন ১৯৬, গাজীপুর-৩-এর সকল প্রার্থী নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি মেনে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা, চা-স্টল, হাট, বাজারসহ শিল্পাঞ্চলগুলোতে ভোটারদের সঙ্গে দেখা করছেন এবং নানাভাবে মন জয়ের চেষ্টা করছেন।

নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। সাধারণ পুরুষ ও মহিলা ভোটাররা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে সন্দিহান। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করেছে।

গাজীপুর-৩ আসনে মোট ১৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটগ্রহণের আগে ভোটকেন্দ্রগুলোতে সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার প্রস্তুতি চলছে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপত্তার মধ্যে ভোট প্রদান করে বাড়ি ফিরতে পারেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্ভুক্ত তিন দলীয় সরকারের ছাত্রদ্রোহ আন্দোলনের জুলাই সনদে হ্যাঁ ভোট ও না ভোট আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্ম যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দেবে, তারা হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। অনেক তরুণ বা অন্যান্য ভোটার হ্যাঁ ও না ভোটের মাধ্যমে দেশ গড়ার মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন। গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯১ জন, মহিলা ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

এই সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ৬ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী।

প্রার্থীদের তালিকা:
১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গ্রাম টেপিরবাড়ি।
২. বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে মোঃ এহসানুল হক, বাড়ি নং ৩০, নিউ মার্কেট, ঢাকা।
৩. ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকে আলমগীর হোসেন, গ্রাম- বিধাই।
৪. ইসলামী ঐক্য জোট-এর মিনার প্রতীকে হাফেজ মাঃ মুফতি শামীম আহমদ, গ্রাম-শ্রীপুর।
৫. জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোহাম্মদ নাজিম উদ্দিন, বাসন, ওয়ার্ড নং-১৫।
৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মই প্রতীকে আশিকুল ইসলাম পিয়াল, গ্রাম-বেকাসাহারা।
৭. একমাত্র স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ইজাদুর রহমান মিলন, গ্রাম-ডোগরী, গাজীপুর সদর।

নির্বাচনী সময় যত এগোচ্ছে, দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুর-৩ আসন শ্রীপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থীর সদাচরণে সাধারণ ভোটাররা মুগ্ধ। তবে জনমনে প্রশ্ন, নির্বাচন এলেই ভোটারদের দ্বারে দ্বারে সকল প্রার্থী যেভাবে ভোট পাওয়ার জন্য খোঁজ খবর নেন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা, অত্যাচার, শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন ও সর্বোপরি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন বা সাধারণ মানুষের মনে স্থান করে নিচ্ছেন, নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী সংসদ সদস্যের প্রতিশ্রুতি দেওয়া এসব কাজ ও কথার মিল থাকবে কিনা। যদি থাকে, তাহলে আগামীর জন্য পুনরায় প্রস্তুত থাকবে গাজীপুর-৩ আসনের সাধারণ মানুষ ও ভোটার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com