স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে তারাবো পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবিরের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন ইমাম বাবুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, তারাবো পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গির মোল্লা ও রিজভী, তারাবো পৌর ছাত্রদলের সাবেক
আহ্বায়ক রাজন কাজী, যুবদল নেতা জামান চৌধুরী, কাঞ্চন পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলিম উদ্দিন, তারাবো পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জুবায়ের, যুবদল নেতা রিফাত আলামিন, ছাত্রদল নেতা নাঈম মোল্লাসহ আবির মোল্লা, বিহন, ইরফান, নাফিস ও রুহুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply