মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই সালাউদ্দিনের নির্বাচনী শেষ প্রচারণায় জনতার ঢল বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত বাগেরহাট–১ আসন; বাজিমাতের পথে ইঞ্জিনিয়ার মাসুদ রানা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত

নিজস্ব  প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে চায় ইরান। আমাদের দুই দেশের সক্ষমতা এবং পারস্পরিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ও আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যাপক ও অন্যায্য চাপ এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।

তবে এসব চাপ ইরানি জাতিকে অগ্রগতির পথে এগিয়ে যেতে কখনো বাধা দিতে পারেনি। আজ ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ ও শিক্ষিত মানবসম্পদের ওপর নির্ভর করে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, চিকিৎসা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি আরও বলেন, সে কারণেই ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ‘জয়-জয়’ সহযোগিতার কাঠামোর মধ্যে বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে তার অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা ভাগ করে নিতে প্রস্তুত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ইরান এমন একটি দেশ, যা হাজার বছরের সভ্যতার ধারক।

বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পে ইরানের অবদান অনন্য। ইরানের সংস্কৃতি এ অঞ্চলের মানুষের সঙ্গে শত শত বছর ধরে ভাগাভাগি হয়ে আসছে। তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক উপভোগ করে আসছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে। আমরা আশা করি, আগামী দিনে ইরান শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com