রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা, বিপাকে সাধারণ মানুষ এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি: জ্বালানি মন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম কমছে, দেশে বাড়নো দুঃখজনক: জামায়াত আমির সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটে কমছে না ভোগান্তি জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল টঙ্গী পশ্চিম থানার সাফল্য—দ্রুত অভিযানে অপহৃত উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর কাপ্তাইয়ে মঞ্চ সংগীত শিল্পীদের নবীন বরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান

এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের এই নেতারা দলটিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনও এনসিপিতে যোগ দিয়েছেন।

দলটিতে আরো যুক্ত হয়েছেন শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরো অনেকে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com