সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খাগড়াছড়িতে ৫৪ নার্সের দ্রুত বদলি: স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৪৩ মাদকসেবী গ্রেফতার কলা ইমরান চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৫৬), মেয়ে ফরিদা আক্তার (৩৫) ও মোছা. ফতে বেগম (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড় শুরু হলে তারা ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন।

এসময় হঠাৎ একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ঘরের ওপরে গাছ পড়ে গাছের চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।’

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com