• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক পোশাকশ্রমিকদের আন্দোলন: মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, নূন্যতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে প্রথমে ‘ইন্টারস্টপ’ কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা এতে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দাবির মুখে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। তবে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ নানা দাবিতে সাভারের আশুলিয়াতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category