শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ভারতে নতুন আক্রান্ত পৌনে চার লাখ, মৃত্যু ৩ হাজারের বেশি

ভারতে নতুন আক্রান্ত পৌনে চার লাখ, মৃত্যু ৩ হাজারের বেশি

টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু তিন হাজারের বেশি ছাড়িয়েছে ভারতে। দৈনিক করোনায় আক্রান্ত-মৃত্যুর পরিসংখ্যানে আজ শুক্রবারের হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৮৯ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজারের বেশি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। সবশেষ মৃত্যুর এই সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৫৫ জন। মোট আক্রান্ত ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬।

এর আগে গতকাল ভারতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ৬৪৫ জনের। আক্রান্ত ছিল ৩ লাখ ৭৯ হাজারের বেশি। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর। নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com