• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মাতৃত্ব যে কোনো স্বপ্ন বা সাফল্যের পথে বাধা নয়—বিশ্বমঞ্চে তা আরও একবার প্রমাণ করে দিলেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

প্রতিযোগিতার ইতিহাসে প্রথম মা হিসেবে বিশ্বসেরা সুন্দরীর খেতাব পেলেন জেনিফার। একই সঙ্গে পুয়ের্তো রিকোর ঝুলিতে জমা হলো ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ জেনিফারের মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।

জানা যায়, জেনিফার বারেত্তো বিবাহিত এবং তার সাত বছর বয়সি কন্যা সন্তান রয়েছে, যার নাম পেনেলোপে। এর আগে ২০২৪ সালে জেনিফার কোলনের পর তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতা দ্বিতীয় মা। আর মিস ইউনিভার্স ইতিহাসে প্রথম।

জাতীয় শিরোপা জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও স্বামী জিন কার্লোস বারেত্তো ও মেয়ে পেনেলোপে তার পাশেই ছিলেন।

অবিশ্বাস্য হলেও সত্য, সুন্দরী প্রতিযোগিতায় আগে কখনো অংশ নেননি জেনিফার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার রানওয়েতে হাঁটেন তিনি—জাতীয় মুকুট জেতার মাত্র চার মাস আগে।

‘ওলা’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্টসে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো জেতেন। নতুন অভিজ্ঞতা অর্জন ও নিজের কাজের মধ্য দিয়ে একটি উত্তরাধিকার গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই যাত্রায় নেমেছিলেন তিনি।

পেশাগত জীবনে নারী ও পরিবারের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতে চান জেনিফার। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হিসেবেও যুক্ত তিনি।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন ডোমিনিকান প্রজাতন্ত্রের মেলিসা নুনেজ। এরপর যথাক্রমে ছিলেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডর্স্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category