বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
ত্বক ও চুলের স্বাস্থ্যে পানীয়

ত্বক ও চুলের স্বাস্থ্যে পানীয়

ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল ত্বকের সৌন্দর‌্যই বাড়ায় না, সর্দি-কাশির মতো ফ্লু্ প্রতিরোধ করে। কিছু ফল ও সবুজ শাক-সবজি থেকে এই ভিটামিন পেতে পারেন। ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্যতালিকায় পর্যাপ্ত ভিটামিন সি রাখতে হবে।

সুস্থ ত্বক পেতে ভিটামিন সি সমৃদ্ধ কিছু পানীয় নিয়মিত পান করতে পারেন।–

কমলা ও আদার মিশ্রিত পানীয়: কমলাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়। ১০০ গ্রাম কমলাতে দৈনিক চাহিদার ৬৪ ভাগই ভিটামিন সি পাওয়া যায়। এই কমলা আর আদার মিশ্রণে তৈরি পানীয় ত্বকের জন্য উপকারী।

মিন্ট কিউই লেমন জুস: কিউই এবং লেমন দুটোই ভিটামিন সি ভরপুর। লেমনের এই পানীয় শরীর ঠান্ডা রাখে। এতে স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রচুর পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।

আমের স্যুপ: এটি সাধারণ আমের জুসের মতো নয়। এটি তৈরিতে মাংসল আম, পাকা টমেটোর প্রয়োজন পড়ে। এই স্যুপ গরমে শরীর জুড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করবে।

আনারসের পান্না: ভিটামিন সি এর আরেকটি ভালো উৎস আনারস। দৈনিক চাহিদার ৭৯ ভাগ ভিটামিন সি এই ফল পূরণ করতে পারে। আনারসের পান্না কাচা আমের পান্নার মতোই সুস্বাদু। জিরার গুঁড়া ব্লাক সল্ট এবং চিনির মিশ্রণে তৈরি আনারসের পান্না এই উপমহাদেশে জনপ্রিয়।

ভিটামিন সি স্কার্ভিসহ অন্যান্য চর্মরোগ থেকে ত্বককে সুরক্ষা করে। খাদ্যতালিকায় থাকা ভিটামিন সি সমৃদ্ধ পানীয় ত্বককে সুস্থ রাখে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com