শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শনিবার বেলা ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত চলবে এই ভর্তিযুদ্ধ।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে হবে এই পরীক্ষা।

‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। আর মোট আসন সংখ্যা ২ হাজার ৩৭৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন।

এর মধ্যে ‘খ’ ইউনিটে ঢাবিতে ১৮ হাজার ৮৫০ জন, চবিতে ২ হাজার ৮৫২ জন, রাবিতে ৬ হাজার ৩৭৭ জন, খুবিতে ৫ হাজার ২০৪ জন, শাবিপ্রবিতে ৯২১ জন, বেরোবিতে ৬ হাজার ৬১৫ জন, ববিতে ১ হাজার ৭৪১ জন ও বাকৃবিতে ৫ হাজার ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com