বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শীতের ভোরে অলসতা কাটাতে যা করবেন

শীতের ভোরে অলসতা কাটাতে যা করবেন

শীতের ভোর মানেই অলসতা। উঠছি উঠছি করে আবারও ঘুম। সকালের নাস্তা, ক্লাস বা অফিসের সময় সবকিছুতেই করতে হয় তাড়াহুড়ো। অন্যদিকে শীতের ভোরে শরীরচর্চার কার্যকারিতা বেশি হলেও তা অনিয়মিত হয়ে পড়ে। তাই এই সময়ে আলসেমি না করে শরীর আরও মজবুত করা প্রয়োজন। এ ক্ষেত্রে যা যা করতে পারেন-

হাঁটা বা দৌড়ানো

শরীরচর্চার শুরুতেই খানিকক্ষণ প্রাকৃতিক আবহাওয়ায় হাঁটলে বা দৌড়ালে আপনার হৃদযন্ত্রের কার্যকারিতা আরও বাড়বে। ফলে শরীরচর্চার সময়ে যে ধকল শরীরের উপর পড়ে, তার জন্য প্রস্তুত হতে পারবে আপনার শরীর।

স্ট্রেচিং

হাঁটা বা দৌড়নোর পড়ে কিছুক্ষণ স্ট্রেচিং করা অত্যন্ত প্রয়োজন। শরীরচর্চার আগে স্ট্রেচিং করলে আপনার পেশী চোট-আঘাতের কবল থেকে দূরে থাকে। বাড়তি ওজন ঝরানোর ক্ষেত্রেও স্ট্রেচিং খুবই কার্যকর হতে পারে।

প্রাণায়ম (শ্বাস-নিয়ন্ত্রণ কৌশল)

শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য শ্বাস-নিয়ন্ত্রণ কৌশল অত্যন্ত কার্যকর হতে পারে। শীতকালের ভোরবেলা কিছুক্ষণ প্রাণায়ম করলে তা শরীরকে আরও চাঙ্গা করতে পারে।

ধ্যান

কম্বলের মোহ কাটিয়ে শরীরচর্চার সময়ে মানসিকভাবে চাঙ্গা থাকতে ধ্যান করতে পারেন। মানসিক সুস্থতার জন্য ধ্যান করা খুবই কার্যকর।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com