বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
ঘুমের সমস্যা করোনার চেয়েও মারাত্মক ঝুঁকিপূর্ণ

ঘুমের সমস্যা করোনার চেয়েও মারাত্মক ঝুঁকিপূর্ণ

শরীর সুস্থ রাখতে ঘুম জরুরি। অনেকে ঠিকমতো ঘুমাতে পারেন না। নানা দুঃশ্চিন্তা ঘুমের ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ছাড়াও নানা সমস্যা দেখা দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা করোনার চেয়েও মারাত্মক ঝুঁকিপূর্ণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার ফলাফলে বলা হয় ঘুমের ব্যাঘাতজনিত শ্বাসপ্রশ্বাস এবং অক্সিজেনের ঘাটতি হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ বাড়িয়ে দেয়। এটি করোনার চেয়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি করে। গবেষণার ফলাফল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত হয়েছে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের ‘স্লিপ ডিজঅর্ডার রিসার্চ’-এর পরিচালক ডা. মেহেরা বলেন, কোভিড-১৯ চলমান এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। কে বেশি অসুস্থ হবে তার অনুমান করা আমাদের জন্য কঠিন। এ গবেষণা ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা ও করোনার প্রভাব নিয়ে আমাদের বোঝাপড়া বাড়িয়ে দিয়েছে।

গবেষকরা কিভল্যান্ড ক্লিনিকের কোভিড-১৯ গবেষণা নিবন্ধ ব্যবহার করেছেন, যেখানে কোভিড টেস্ট করা ৩ লাখ ৬০ হাজার রোগীর তথ্য ছিল। এর মধ্যে ৫ হাজার ৪০০ জনের ঘুমের পরিস্থিতি রেকর্ড করা হয়। রোগের তীব্রতা অনুসারে ঘুমের ব্যাঘাতজনিত সমস্যা ও কোভিডের কারণে সৃষ্ট ফলাফল মূল্যায়ন করা হয়।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com