শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
এইচএসসিতে বসেছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

এইচএসসিতে বসেছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের আট মাস পর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবার সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সাধারণত এইচএসসি শুরু হয় প্রতি বছরের এপ্রিলে। কিন্তু করোনার কারণে এ বছরের এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হয়নি। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে (পরীক্ষা চলাকালীন) বলবৎ থাকবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নিচ্ছেন। ২০২০ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৮৭৫ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০টি, কেন্দ্র বেড়েছে ২০টি।

বিদেশের আটটি কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৪০৬ জন। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় ১১৪, রিয়াদে ৭৪, লিবিয়ায় ২, কাতারে ৭৯, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৩৪, দুবাইতে ২৬, বাহরাইনে ৫৮ এবং ওমানে ১৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আগামী ৩০ ডিসেম্বর এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com