মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও তৈমুরকে প্রত্যাহার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও তৈমুরকে প্রত্যাহার

নারায়ণগঞ্জের জেলা ও মহানগর বিএনপির নেতারা যেন নির্বাচনে অংশ না নেন, সে বিষয়ে দল থেকে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছিল উল্লেখ করেন আবদুস সালাম। তিনি বলেন, দলীয় নির্দেশ উপেক্ষা করে কেউ তৈমুর আলমের প্রচারণায় অংশ নিলে দল তাঁদের বিষয়েও অবস্থান নেবে। পদ-পদবি নিয়ে কেউ দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন না বলেও তিনি মন্তব্য করেন।

তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের মাঠে আছেন। এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com