বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
জয়নাল হাজারীর কুলখানিতে ১৫ হাজার লোক খাওয়াবেন নিজাম হাজারী

জয়নাল হাজারীর কুলখানিতে ১৫ হাজার লোক খাওয়াবেন নিজাম হাজারী

আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীর কুলখানির আয়োজন করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। আগামী ২২ জানুয়ারি ফেনী শহরের মাস্টারপাড়ার হাজারী বাড়িতে আয়োজিত হবে এ কুলখানি। এতে যাবতীয় অর্থ খরচ করবেন নিজাম উদ্দিন হাজারী।

সদ্য প্রয়াত জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কমিশনার টিটু হাজারী জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৫ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন চলছে। ইতোমধ্যে এমপি কুলখানির জন্য ১২টি গরু কিনেছেন। এছাড়াও তিনি প্যান্ডেল তৈরিসহ কুলখানির যাবতীয় খবরা-খবর রাখছেন। আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকন হাজারী জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর কুলখানিতে যাবতীয় ব্যয় বহন করছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com