বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাবের। রোববার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে তিনিসহ আরো একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব সূত্র।

jagonews24

র‍্যাব জানায়, রোববার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে তা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব। এ সময় ওই ব্যক্তিকে বস্তা নিয়ে ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলে র‍্যাব। তখন তারা বস্তা ফেলে দৌড় দেয়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। বস্তায় ৫ লাখ ইয়াবা পাওয়া যায়। এসময় একটি ইজিবাইকও জব্দ করে র‍্যাব।

আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com