শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ঢাবির হল থেকে অস্ত্রসহ ‌ছাত্রলীগ নেতা আটক

ঢাবির হল থেকে অস্ত্রসহ ‌ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে অস্ত্রসহ আল-আমিন খান নামে এক কথিত ছাত্রলীগ নেতাকে আটক করেছে হল প্রশাসন। আটক করা আল-আমিনকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হলের শিক্ষার্থীরা জানান, আল আমিন খান রিজন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। সে ছাত্রলীগের হল ক্যান্ডিডেট পরিচয় দিয়ে হলের আশপাশের দোকান থেকে চাঁদাবাজি করতো। কয়েকদিন ধরে সে বেপরোয়া হয়ে উঠে। হলের দোকানদারদের মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করতো। পরে ভুক্তভোগীরা প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তাকে আটক করে।

তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার গড় মহাস্থানে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনে ফিনান্স বিভাগে ভর্তি হয়। ২০১৫-১৬ সেশনে পুনঃভর্তি হয়। ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও আর ভর্তি হয়নি। সে অছাত্র হিসেবেই সূর্যসেন হলের ১০২ নম্বর রুমে ছিল।

অস্ত্র উদ্ধারের তথ্যটি  নিশ্চিত করেছেন সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মকবুল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, আমরা হল প্রশাসন সব সময় হলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার। গোপন সংবাদের ভিত্তিতেই আমরা হল প্রশাসন তার রুমে অভিযান চালিয়ে তার রুম থেকে একটি পিস্তল, হকিস্টিক, রডসহ তাকে আটক করি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেওয়া হয়েছে। তারা তাকে থানায় হস্তান্তর করবে। হল প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, হল প্রশাসনের সহযোগিতায় তাকে আটক করা হয়। এখন তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com