শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার গাছ লাগিয়েছেন বিষ্ণুপদ

১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার গাছ লাগিয়েছেন বিষ্ণুপদ

ছায়াবেষ্টিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একশো শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন বৃক্ষপ্রেমিক বিষ্ণুপদ বিশ্বাস। পেশায় তিনি একজন ভূমি জরিপ প্রশিক্ষক।

২০১৮ সালের জুলাই মাসে বিষ্ণুপদ বিশ্বাস উপজেলার কাজী মন্টু কলেজে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন। সর্বশেষ বুধবার (১৯ জানুয়ারি) শততম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ে তিনি বৃক্ষ রোপণ করেন।

এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, আলী আশরাফ খান, প্রভাষক বুলবুল ইসলাম, সুজিৎ মন্ডল, ননী গোপাল, তৃষ্ণা মজুমদার, মিতালী চৌধুরী উপস্থিত ছিলেন।

jagonews24

বিষ্ণুপদ বিশ্বাস বলেন, গাছ আমাদের ছায়া দেয়। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। গাছ আমাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে। এর থেকে আমরা ফুল ও ফল পাই। এ ধরনের নানা বিষয়ের কথা চিন্তা করে আমি নিজ খরচে ২০১৮ সাল থেকে বৃক্ষরোপণ শুরু করেছি। এ পর্যন্ত আমি একশো শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার বৃক্ষ রোপণ করেছি। আমার এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, বিষ্ণুপদ বিশ্বাস একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি তার নিজ খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষ রোপণ করছেন। তিনি পেশায় একজন ভূমি জরিপ প্রশিক্ষক। প্রশিক্ষণ দিয়ে তিনি যে অর্থ পান তার একটি বড় অংশই এই বৃক্ষরোপণে ব্যয় করেন। সমাজের বিত্তশালীরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করলে আগামীতে তার এই কর্মসূচি সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পারতেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com