বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
সাদা অংশ নাকি কুসুমসহ ডিম খেলে মিলবে বেশি উপকার?

সাদা অংশ নাকি কুসুমসহ ডিম খেলে মিলবে বেশি উপকার?

প্রতিদিনই একাধিক ডিম খেয়ে থাকেন অনেকেই। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন, তারা ফিট থাকতে বেশ কয়েকটি ডিম একসঙ্গে খান। ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে ডিম খাওয়া নিয়ে নানাজনের নানা মতভেদ আছে।

কারও মতে, ডিমের সাদা অংশ একাধিক খাওয়া গেলেও কুসুমসহ ডিম স্বাস্থ্যের জন্য হতে পারে ক্ষতির কারণ। এ বিষয়টি কতটুকু সত্য?

জানেন কি, ডিমে থাকে ভিটামিন ই, ভিটামিন ডি, আয়রন ও প্রোটিন। এ কারণে ডিমকে অনায়াসে ‘সুপার ফুড’বলা যায়।

ডিমের ভিটামিন বি ২ শরীরে কোষ বৃদ্ধি করতে সাহায্য করে। দৃষ্টিশক্তিও উন্নত করে। তবে স্বাস্থ্য সচেতন ডিম খেলেও বাদ দেন কুসুম।

অনেকেরই ধারণা, কুসুম খেলে কোলেস্টেরল বাড়তে পারে। সেই সঙ্গে ওজনও বেড়ে যাওয়ার ঝুঁকিও আছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ডিমের সাদা অংশই নয়, কুসুমও শরীরের জন্য সমান উপকারী। কুসুমেও থাকে বিভিন্ন খাদ্যগুণ।

বিশেষজ্ঞদের মতে, ডিমের সাদা অংশের তুলনায় কুসুমে থাকে বেশি পরিমাণে ভিটামিন। ডিমে যে সাত প্রকার ভিটামিন আছে তার মধ্যে চারটি অর্থাৎ এ, কে, ই, ডি ভিটামিন শুধু ডিমের কুসুমেই থাকে।

পুষ্টিবিদদের মতে, কুসুম খাওয়ার চেয়ে বরং অন্যান্য স্যাচুরেটেড ফ্যাটজাতীয় খাবার খেলে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বেশি।

পুরো ডিমে প্রোটিনের পরিমাণ থাকে ৩.৬ গ্রাম। তার মধ্যে ২.৬ গ্রামই থাকে ডিমের কুসুমে।
এ ছাড়াও ডিমের কুসুমে থাকে ৯০ শতাংশ ক্যালসিয়াম ও ৯৩ শতাংশ আয়রন। বয়সের কারণে চোখের বিভিন্ন সমস্যা থেকেও সুরক্ষিত রাখে ডিমের কুসুম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com