মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

খাবার হোটেলের মেঝেতে পড়েছিল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

খাবার হোটেলের মেঝেতে পড়েছিল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার রাণীগঞ্জ এলাকায় গোহাটির পাশে একটি খাবার হোটেলের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিশোর রিসান উপজেলার কশীগাড়ি পাচমাথা এলাকার লিটন মন্ডলের ছেলে। সে স্থানীয় রাণীগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, রিসান রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করতো। হোটেলটি সপ্তাহে দুদিন খোলা থাকে। শুক্রবার রাতে দোকানের কাজ শেষে সে বাসায় ফিরেনি। সকালে ওই দোকানের মেঝেতে তার গলাকাটা এবং ডান পায়ের রগকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।

রিসানের মা অমিছা বেগম বলেন, ‘ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে রাত ১০ টারা দিকে মোবাইল ফোনে কথা হয়। সে জানায়, বাজারে আছি একটু দেরিতে বাড়ি যাবো। আজ সকালে এলাকাবাসীর খবরে সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পাই। রাতের আঁধারে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, স্থানীয়দের দেওয়া খবরের রানীগঞ্জ বাজারের একটি খাবারের হোটেলের মেঝে থেকে রিসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com