বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
চট্টগ্রামে আরও ৩৫২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৩৫২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৫২ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৩২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১১ দশমিক ৩৩ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ২৪৫ জন নগরের এবং ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৬ জন, অ্যান্টিজেন টেস্টে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে আটজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com