শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
এইচএসসি-সমমানের ফল জানবেন যেভাবে

এইচএসসি-সমমানের ফল জানবেন যেভাবে

আজ রোববার প্রকাশ হতে যাচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। বরাবরের মতো এবারও মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে

সাধারণ বোর্ড : ফল মোবাইলে পেতে- HSC লিখে স্পেস দিয়ে, বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল। উদাহরণ: HSC DHA 123456 2021 টাইপ করে এসএমএস দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ড : HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: HSC MAD 123456 2021 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

কারিগরি শিক্ষাবোর্ড : ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: HSC TEC 123456 2021 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে

অনলাইনে ফল পেতে যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।

উল্লেখ্য, ২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com