• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় অবস্থিত তাহফিয়ুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসার সাংস্কৃতিক শাখার উদ্যোগে প্রখ্যাত শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে মাদ্রাসার নিজস্ব হলরুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক সচিব (প্রতিরক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়) জনাব আবু মো: মনিরুজ্জামান খানের (ফারুক) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা বলেন, “ড. সৈয়দ আলী আশরাফ (রহ.) ছিলেন শিক্ষা ও জ্ঞানচর্চার আলোকবর্তিকা। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান অনুকরণীয়। তাঁর মতো গুণী মনীষীদের আদর্শ ও জ্ঞানভিত্তিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি।”আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category