মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

পদ্মা সেতুর টোলপ্লাজায় গাড়ির চাপ নেই

পদ্মা সেতুর টোলপ্লাজায় গাড়ির চাপ নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। স্বাভাবিক গতিতেই পারাপার হচ্ছে যানবাহন। মঙ্গলবার সকাল থেকেই পদ্মা সেতুর উত্তর প্রান্তে দেখা যায় এমন চিত্র।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট কিংবা কোনো যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় আজ মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য যানবাহন পদ্মা সেতুর উপর দিয়ে পার হতে পারছে।
এ সময় দুর্ঘটনার পর থেকে টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
এর আগে গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারান। এ ছাড়া এই সেতু দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। যার ফলে সোমবার ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com