বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

 

এফ এম সিফাত হাসান- শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রয়াত এক সাংবাদিকের পরিবার ও ৭ সাংবাদিকের মাঝে ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া।তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।

ওইসময় সাংবাদিক নেতারা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে শেরপুরে কর্মরত অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক প্রয়াত সাংবাদিক শাহ আলম বাবুলের পরিবারের হাতে ২ লক্ষ টাকা, অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিক নাজমুল হোসাইন ১ লাখ টাকা, হারুন-অর-রশীদ, হাফিজুর রহমান লাভলু, বাবু চক্রবর্তী ও সোহাগী আক্তার ৫০ হাজার টাকা করে এবং জাহাঙ্গীর আলম তালুকদার ও সুজন সেনকে ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয় ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com