বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
ইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতি

ইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতি

অনলাইন  ডেস্ক: মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আগে ছিল ১০১তম। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এতে দেখা যায়, জানুয়ারি মাসের হিসেবে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে ১৮তম এবং ব্রডব্যান্ড সূচকে ৮৭তম অবস্থানে রয়েছে। ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৩ দশমিক ৮৫ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এ ছাড়া ব্রডব্যান্ডে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস। ওকলা প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com