শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
প্রশাসনের আশ্বাসে রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রশাসনের আশ্বাসে রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

আবাসিক হল খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলন প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের পক্ষে খাইরুল ইসলাম দুখু বলেন, দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। আর করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেকটা নাজুক হয়ে গেছে। ফলে, আর আমাদের মেসে থাকা সম্ভব হচ্ছে না। আমরা ক্লাসে ফিরতে চাই। আমরা জানি আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবাসিক হল খোলার বিষয়ে আমরা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসলে ২৫ ফেব্রুয়ারি আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয় ইতিমধ্যে উপাচার্যকে অবগত করেছি। আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যাল প্রশাসন, সব অনুষদের ডিন ও বিভাগের সভাপতিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সবার অবস্থান জেনে দ্রুতই আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে দীর্ঘদিন থেকে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলো শিক্ষার্থীরা।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com