শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
পরীক্ষার দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ

পরীক্ষার দাবিতে নীলক্ষেতে ফের অবরোধ

চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে অজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজিমপুর হয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, আগামী কয়েক দিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল। সেগুলোও স্থগিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

তারা বলেন, আমাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন বলছে পরীক্ষা হবে না। এত দিন কি করোনা ছিল না? আমাদের এই একটা পরীক্ষা শেষ হলে চকরির পরীক্ষায় অংশ নিতে পারব। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমাদের পরীক্ষা অবশ্যই নিতে হবে।’

ঢাকা কলেজ শিক্ষার্থী সম্রাট বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে পুরো ঢাকায় আন্দোলন গড়ে তোলা হবে।

 

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অধিকসংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com