বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
এইডস প্রতিরোধযোগ্য রোগ

এইডস প্রতিরোধযোগ্য রোগ

সভ্যযুগের মানুষের অসহনীয় দুর্দশার নাম এইডস, যে রোগে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ক্রমে রোগাক্রান্ত হয়ে মারা যায় মানুষ। এইডস প্রতিরোধযোগ্য রোগ। কেউ আক্রান্ত হলে অ্যান্টিরেট্রেভাইরাল ওষুধের মাধ্যমে রোগীর চিকিৎসার সীমিত সুযোগ থাকলেও রোগাক্রান্তের এ ক্ষেত্রে ভোগান্তির সীমা থাকে না। তাই আসুন, এখনই ঐক্যের হাত তুলে ধরি, এইচআইভি প্রতিরোধ করি।

বর্তমানে বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৫০০। বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। ২০১৫ সালে ৩৪৪ পুরুষ, ১১৭ নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গসহ মোট ৪৬৯ জন এইচআইভিতে সংক্রমিত হয়।

ব্যক্তি পর্যায়ে এইডস শনাক্তকরণ আর প্রতিরোধের বাইরে সামাজিকভাবে রোগটি প্রতিরোধে সবার দায়িত্ব অপরিসীম। হাসপাতালে কোনো এইডস রোগী ভর্তি হলে এবং তার অপারেশনের প্রয়োজন হলে সে ক্ষেত্রে অবশ্যই সপ্তাহের শেষ দিনটি বেছে নিতে হবে। নতুবা রোগ সংক্রমণের ঝুঁকিতে হাসপাতালের কর্মীসহ রোগীরাও পড়ে যাবেন।

শিশুর মায়ের এইডস থাকলে বুকের দুধের মাধ্যমে শিশুর মধ্যে এইডস ছড়িয়ে পড়তে পারে। কিন্তু শিশুর জীবনের কথা চিন্তা করে বিশেষ করে তৃতীয় বিশ্বে মায়েদের বুকের দুধ পানের সপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতামত দিয়েছে। কারো এইডস হলে তা বাতাসের মাধ্যমে বা ধরাছোঁয়ার মাধ্যমে সংক্রমিত হওয়ার সুযোগ নেই। এ জন্য এইডস আক্রান্ত রোগীকে একঘরে করে রাখা বা তার সঙ্গে মেলামেশা বন্ধ করা এসব কিছু ভ্রান্ত ধারণা।

যক্ষ্মা ও অপুষ্টিতে আক্রান্ত শিশু অথবা বৃদ্ধরা এইডসের ঝুঁকির মধ্যে থাকেন। এ জন্য স্বাস্থ্যকর্মীদের উচিত, সামান্যতম সন্দেহ হলে রোগাক্রান্তদের এইডস শনাক্তকরণের পরীক্ষা করিয়ে নেওয়া।

লেখক : সহকারী অধ্যাপক

বারডেম, শাহবাগ, ঢাকা

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com