বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা
নারী নির্যাতন মামলায় শিল্পী নোবেল গ্রেফতার

নারী নির্যাতন মামলায় শিল্পী নোবেল গ্রেফতার

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। ‎এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।

এর আগে ২০২৩ সালে, নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি। ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com