শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান বাকৃবি শিক্ষার্থীদের

ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান বাকৃবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা ঘোষণা দেন, যেকোনো পরিস্থিতিতেই তারা হলে অবস্থান করবেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে হল বন্ধের নির্দেশ দিয়েছে, আমরা তা মানছি না। কোনো শিক্ষার্থী হল ছাড়বে না। নারী শিক্ষার্থীদেরও হলে থেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ছেলেরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।’

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, আজ সকাল ৮টার পর প্রত্যেক হল থেকে শিক্ষার্থীরা কে আর মার্কেটে জড়ো হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি শুরু হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর অবস্থান নেওয়া হবে। আজ পুরো বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি চলবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সব কার্যক্রম বর্জন করা হলো।

একইসঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন। রবিবার বেলা ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com