বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
যেভাবে তরমুজ কিনলে হতাশ হবেন না

যেভাবে তরমুজ কিনলে হতাশ হবেন না

তরমুজ। গরমের সময় সবচেয়ে মজার, উপকারী আর প্রশান্তির এক ফল। যে ফলে পানির পরিমাণ শতকরা ৯২ ভাগ। এতে ক্যালরির পরিমাণও অনেক কম। এছাড়া এতে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ভিটামিন সি, থায়ামিন ও ম্যাগনেসিয়ামের উপস্থিতি আছে তরমুজে। এতে কোনো কোলেস্টেরল নেই এবং নেই কোনো চর্বিও।

চৈত্রের শুরুতেই বাজারে তরমুজ উঠতে শুরু করেছে। আমরাও দেখে শুনে বড় একটা তরমুজ কিনে বাড়ি ফিরি। তবে অনেকেই ঘরে গিয়ে তরমুজ কাটার পর হতাশ হয়। তরমুজের না থাকে লাল রঙ-না থাকে মিষ্টি স্বাদ। যে বিষয়গুলো মাথায় রাখলে আপনি তরমুজ কিনে আর হতাশ হতে হবেন না, জেনে নিন পাকা-মিষ্টি তরমুজ চেনার উপায়-

পাকা তরমুজের মাথার দিকে রঙ হলুদ হয়
তরমুজ পাকলে বেশ ভারী হয়ে যায়, হাতে নিয়ে দেখুন
তরমুজের গায়ে হাত দিয়ে টোকা দিন, আওয়াজটা খেয়াল করুন
তরমুজের আকৃতি দেখেও বোঝা যায়, এটি পেকেছে কিনা তরমুজ পুরো সমান হয়, তাহলে এটি পাকা
রং দেখেও যায় চেনা, পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয়
পাকা তরমুজ থেকে মিষ্টি গন্ধ বেরোয়, একটু লক্ষ্য করলেই বোঝা যায়।
মোটামুটি এ বিষয়গুলো মাথায় রেখে তরমুজ কিনুন। দেখবেন আর হাতাশ হবেন না। তো এবার দেখে-বুঝে পাকা মিষ্টি তরমুজ কিনে খান।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com