সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগেরহাট–১ আসন; বাজিমাতের পথে ইঞ্জিনিয়ার মাসুদ রানা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গাজীপুর-৩ আসনে তোর জোড়ে চলছে নির্বাচনী প্রচারণা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির

চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি। শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌঁড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌঁড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই। তিনি বলেন, গেল ৫৪ বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবথেকে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসাথে তালাব্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল।

জামায়াত আমির অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে। সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। বলেন, এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদীনের চেরাগের মতো। তিনি বলেন, এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর। কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না।

মদ-গাঁজা-অস্ত্রে একদল সবসময় অস্থির করে রাখে সিলেটকে, এমন কথাও বলেন ডা. শফিকুর। বলেন, জামায়াত এইসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের সেবা করার দায়িত্ব পেলে কেউ চাঁদাবাজি করার এবং ঘুষ নেওয়ার সাহস পাবে না বলেও উল্লেখ করেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com