রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কলা ইমরান চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

কলা ইমরান চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার

এ এম লিটন , গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন উরফে কলা ইমরানকে শনিবার (২৫ এপ্রিল) বিকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান হোসেন ওরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে।

সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি সে একটি ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে র‍্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com