এ এম লিটন গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তার কাছ থেকে ৩৪ দশমিক ৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭ লাখ ১৮ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টঙ্গীর কেরানীর টেক বস্তি এলাকায় র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি এ অভিযান পরিচালনা করে।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুন শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply